ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো পাঁচ হাজার ৮২৫ জন

মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃত ও শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো পাঁচ হাজার ৮২৫ জন। শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৫৮ হাজার মানুষ।

এর আগে শনিবার বিশ্বে মারা গিয়েছিল আরো সাত হাজার ৬০ জন। শনাক্ত হয়েছিল সাত লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫৩ লাখ ৬৬ হাজার ৫১৬ জন। আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৭১৭ জন।

আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ১১০ জন। এদিকে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ২০৫ জন। মৃত্যু হয়েছে আট লাখ ২৭ হাজার ২০৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ১৭০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১২ হাজার ৩৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৭৮৪ জনের।

Tag :

Update Time : ০৫:২৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১