ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটি ১৭ লাখ ছাড়াল

মহামারী করোনাভাইরাসের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। পৃথিবীজুড়ে টিকা কর্যক্রম চললেও থামেনি সংক্রমণের ভয়াবহতা। ভাইরাসটির নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট মানুষের মনে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এরই মধ্যে তৃতীয় ঢেউ শুরুর আভাস দিচ্ছে বিশেষজ্ঞরা। ফলে করোনা পৃথিবীবাসীকে কোথায় নিয়ে ছাড়বে তা এখনো অনিশ্চিত। হিসাব অনুযায়ী, বিশ্বের ২২২টি দেশ অঞ্চলে করোনায় এ পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৪১ লাখ ১২ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ১৭ লাখ।

Tag :

বিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটি ১৭ লাখ ছাড়াল

Update Time : ০৭:১৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১