মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (১১ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৯১৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ১৭০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৭৮ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৯৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮ হাজার ৫০৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ২২ হাজার ৩৮২ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৩৪ হাজার ৬৬২ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার ৩২১ জন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৩৩৩ জনের। মারা গেছেন ৪ লাখ ২৯ হাজার ১৮৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১২ লাখ ১০ হাজার ৬২৪ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ১৬১ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনের। আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
অনলাইন ডেস্ক 























