ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় ১৭ কোটিরও বেশি আক্রান্ত, মৃত্যু ৩৫ লক্ষাধিক

দিন যাচ্ছে আর বাড়ছে করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ ভাইরাসের টিকা আবিষ্কার, এমনকি প্রয়োগ শুরু হলেও আতঙ্ক এখনো কাটেনি। এ পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা ৩৫ লক্ষাধিক মানুষ। আর আক্রান্ত হয়েছেন ১৭ কোটির বেশি।

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির হালনাগাদ তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৮১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৫৯ জন। বিশ্বে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৫ লাখ ৪৮ হাজার ৯৮ জনে। এবং আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৬ লাখ ১৪ হাজার ৯৩৫ জনে পৌঁছেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪২১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৫৭ হাজার ৫৭২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৩৫৮ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৩৫ হাজার ৯৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম এবং স্পেন দশম স্থানে রয়েছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম, যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৪৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Tag :

Update Time : ১০:১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১