ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৮৬ জন, মৃত্যু হয়েছে ৭,৩৬৭ জনের

বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৮৬ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬৭ জনের।

এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৪ জন। আর মারা গেছেন ১ হাজার ১৪৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৭ লাখ ৭২ হাজার ৩১৫ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা রাশিয়ায়। দেশটিতে নতুন করে মারা গেছেন ১ হাজার ১৯৫ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২১৭ জন। যুক্তরাজ্যে গত একদিনে সংক্রমণ বাড়লেও কমেছে প্রাণহানি। দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৬৯ জন। আর মারা গেছেন ২১৪ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১১ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৩৫২ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। যদিও ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৬৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

Update Time : ০৫:৫৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১