বিশ্বব্যাপী তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়েই চলছে। মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজার ৩৪৪ জন মারা গেছেন। একই সময়ে বিশ্বে কোভিডে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০১ জন।
এর আগের দিন মৃত্যু ও শনাক্তের সংখ্যা ছিল ৭ হাজার ৯৬৯ ও ৩ লাখ ৬৬ হাজার ৪০০ জন।
ঙ্গলবার (২ জুন) সকাল আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে মোট ১৭ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৭৩ জনের। এর মধ্যে মারা গেছে ৩৫ লাখ ৭৫ হাজার ৫০৫ জন। আর এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে ১৫ কোটি ৪৬ লাখ ২ হাজার ১৬০ জন।
বিশ্বে কোভিডে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮ জনের দেহে। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৯১৮ জন।
তালিকায় দ্বিতীয় স্থান ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১১৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯৯২ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল, চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে জার্মানি।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ২ হাজার ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মারা গেছেন ১২ হাজার ৬৬০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আন্তজার্তিক ডেস্ক 























