ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

বুস্টার (তৃতীয়) ডোজ এখন পর্যন্ত পেয়েছেন ৫৭ লাখ ১০ হাজার ২০৭ জন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ২৮৯ Time View

করোনার সংক্রমণ ঠেকাতে দেশে এখন পর্যন্ত টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৫৭ লাখ ১০ হাজার ২০৭ জন। এছাড়া ৯ কোটি ২০ লাখ ১১ হাজার ৭৮১ জন পেয়েছেন দুই ডোজ। একই সময়ে প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছেন মোট ১২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ২৩৭ জন মানুষ।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) সারা দেশে ৩৮ হাজার ৫৮৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৯৮ জনকে এবং বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬৯২ জন।

তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৭১৩ জন শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮৫৫ জন। এদিকে, গত একদিনে ৮ হাজার ৮১৮ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছেন। আর ৩২ হাজার ৫২৮ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।

এদিকে, দেশে এই পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন ভাসমান মানুষ টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

বুস্টার (তৃতীয়) ডোজ এখন পর্যন্ত পেয়েছেন ৫৭ লাখ ১০ হাজার ২০৭ জন

Update Time : ১০:২১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২