ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজকের নামাজের সময়সূচি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগারদের জয়

সিলেটে দলীয় সর্বোচ্চ ওয়ানডে রানের ম্যাচটা বৃষ্টির পেটে গেছে। চট্টগ্রামে টি-২০ ফরম্যাটে নিজেদের দলীয় সর্বোচ্চ ২১৫ রান টপকে যাওয়ার পথে ছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বাধায় ১৯.২ ওভারে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ২০৭ রানে থামে টাইগাররা। এরপর ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেয়ে আইরিশরা ঝড়ো শুরু করলেও তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে বৃষ্টি আইনে ২২ রানে জিতেছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাস ও রনি তালুকদারে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। দুই টাইগার ওপেনার ৯১ রান যোগ করেন। লিটন ফিরে যাওয়ার আগে ২৩ বলে চারটি চার ও তিন ছক্কায় ৪৭ রানের ঝড় দেখান। এরপর নাজমুল শান্ত ১৩ বলে ১৪ রান করে আউট হন।
অন্য ওপেনার রনি তালুকদার দারুণ এক ইনিংস খেলেন। তিনি ৩৮ বলে ৬৭ রানের ঝড় দেখিয়ে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও তিনটি ছক্কার শট। চারে নেমে তরুণ শামিম হোসেন পাটোয়ারিও ব্যাট চালিয়ে খেলেন। ফেরার আগে তিনি ২০ বলে ৩০ রান করেন। দুটি চার ও এক ছক্কা তোলেন তিনি।
এরপর তাওহিদ হৃদয় ৮ বলে ১৩ রান করে আউট হন। সাকিব আল হাসান ১৩ বলে ২০ রানের ইনিংস খেলেন। তিনটি চার মারেন তিনি। তার সঙ্গী মেহেদি মিরাজ এক বল খেলে একটি চার মারেন। এরপর নামে বৃষ্টি। না হলে টি-২০’র দ্বিতীয় সর্বোচ্চ ২১১ কিংবা সর্বোচ্চ ২১৫ রান টপকে যাওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের।
বৃষ্টির পরে কার্টেল ওভারে ব্যাট করতে নেমে আইরিশরা নাসুম আহমেদের করা প্রথম ওভারে ১৮ রান তুলে নেয়। এরপর ২.৪ ওভারে ৩২ রানে ওপেনার রস এডায়ারকে হারায়। তিনি ১০ বলে ১৩ রান করেন। চতুর্থ ওভারে তাসকিন আহমেদ তিন উইকেট নিয়ে বড় ধাক্কা দেয় আইরিশ শিবিরে। যে ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রানে আটকে যায়। তাসকিন ২ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগারদের জয়

Update Time : ০১:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩