ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

বৃহস্পতিবার ৭৯০ রুশ সৈন্য হত্যার দাবি করছে কিয়েভ

একদিন পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক বছর পূর্ণ হবে। এরমধ্যে বৃহস্পতিবার ৭৯০ রুশ সৈন্য হত্যার দাবি করছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন ভূখণ্ডে ৭৯০ রুশ সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছাল এক লাখ ৪৫ হাজার ৮৫০ জনে।

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বলছে, কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত, আভদিভকা এবং শাখতারস্ক এলাকায় প্রায় ৯০ রুশ হামলা প্রতিহত করা হয়েছে।

এক বছর ধরে চলা এই যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাশিয়ার ১ লাখ ৪৫ হাজার ৮৫০ সেনা নিহত হয়েছেন।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তিকে সামনে রেখে বিশ্ব বিবেকের প্রতি অপমান বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মহাসচিব বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে। এই পরিস্থিতি অন্যান্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

বৃহস্পতিবার ৭৯০ রুশ সৈন্য হত্যার দাবি করছে কিয়েভ

Update Time : ০৫:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩