ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

বেগম খালেদা জিয়া বিমানযাত্রার ধকল সামলানোর অবস্থায় নেই, লন্ডন যাত্রায় বিলম্ব: ডা. এ জেড এম জাহিদ হোসেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১০০ Time View

ছবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভেরিফাইড পেজ থেকে সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানযাত্রার ধকল সামলানোর অবস্থায় নেই, তাই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও আপাতত তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জানা যায়, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে পরিবার, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের মধ্যে আলোচনা চলছে। তবে তার শারীরিক অবস্থার অবনতি ও অস্থিরতা কাটেনি বলেই চিকিৎসকরা এখনও বিদেশে নেয়ার উপযোগী স্থিতিশীল অবস্থা ঘোষণা করতে পারছেন না।
হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এসব কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি।
এয়ার অ্যাম্বুলেন্স এলে তিনি যেতে পারবেন কি না- এমন প্রশ্নে মেডিকেল বোর্ড জানায়, যুক্তরাজ্য, চীন এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্মিলিতভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো পর্যায়ে পৌঁছালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
এদিকে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো থেকে রওনা দিয়ে পরদিন শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা রহমান। সকাল ১১টা ৫৪ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন।
এদিনই শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয় বলে সন্ধ্যায় জানায় মেডিকেল বোর্ড। একই সঙ্গে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও তারা নিশ্চিত করে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

বেগম খালেদা জিয়া বিমানযাত্রার ধকল সামলানোর অবস্থায় নেই, লন্ডন যাত্রায় বিলম্ব: ডা. এ জেড এম জাহিদ হোসেন

Update Time : ১১:০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫