ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে পাঁচ, সংখ্যা আরো বাড়তে পারে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ২৪০ Time View

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টা পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সূত্র।

এর আগে রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন জানান, প্রথমে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া একজনের লাশ উদ্ধার করেছে তারা। পরে আরও তিনজনের মৃত্যু হয়।তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।এদিন রাতে কমলাপুর স্টেশনের কাছে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

এরআগে রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকা আসছিল।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনে পাঁচটি বগি একেবারে পুড়ে গেছে। সেখানে খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ভেতরে কী ঘটেছে বলা যাচ্ছে না। আমরা আগুন নির্বাপনের কাজ করছি।

এদিকে আগুনের একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনের জানালায় আগুনে একজন পুড়ছেন। তিনি বগি থেকে অন্যদের বের করে নিজে আর বের হতে পারেননি বলে জানান ওয়ারি জোনের পুলিশের উপকমিনার কমিশনার (ডিসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা হরতালের আগের রাতে এ ঘটনা ঘটল। ৭ জানুয়ারির নির্বাচন প্রতিহতে ৬ জানুয়ারি ভোর ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

সরকারের পতনের এক দফা দাবিতে গত দুই মাস ধরে ধারাবাহিক হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলো। এসব কর্মসূচিতে কয়েক’শ যানবাহনে আগুন দেওয়া হয়।এছাড়া আগুনে পুড়ে মৃত্যুও হয়েছে কয়েকজন সাধারণ মানুষ।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে পাঁচ, সংখ্যা আরো বাড়তে পারে

Update Time : ০৫:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪