ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

বোমা মেরে শিশু হত্যা ও যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ১৮৪ Time View

বোমা মেরে শিশু হত্যা ও যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধ ও অস্ত্র মানুষের মঙ্গল বয়ে আনে না।

বুধবার রাজধানীর শেরেবাংলানগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটা যুদ্ধের সময় কী অবস্থা হতে পারে, সেটা তো আমরা আমাদের জীবন দিয়েই দেখেছি। আমি দেখেছি, লাশ পড়ে আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এক বাড়ি থেকে আরেক বাড়ি আমাদের আশ্রয় নিতে হতো। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এখন আবার ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আক্রামণ। ইসরায়েলেও শিশু মারা গেছে, ফিলিস্তিনেও মানুষ মারা গেছে। গতকাল দেখলাম হাসপাতালেও বোমা বিস্ফোরণ করে মানুষ মেরেছে, শিশু মেরেছে। রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতাদের বলব, যুদ্ধ বন্ধ করুন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। যুদ্ধ ও অস্ত্র মানুষের মঙ্গল বয়ে আনে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধে সবচেয়ে কষ্ট পায় শিশু আর নারীরা। সন্তান হারা পিতা-মাতা, পিতা-মাতা হারা সন্তান। তাদের যে কী বেদনা, সেটা আমরা জানি। এ জন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাই। বরং এসব অস্ত্র বানানো এবং অস্ত্র প্রযোগীতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক সেটাই আমাদের দাবি।

শেখ রাসেলকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, রাসেলের জীবনে একটা বড় শখ ছিল বড় হয়ে সে আর্মি অফিসার হবে। কিন্তু সেই শখ তো আর পূরণ হয়নি। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা বাবা-মা, ভাই সবাইকে হত্যার পর সব শেষেই রাসেলকে নির্মমভাবে হত্যা করে। তখন আমার ছোট বোন শেখ রেহানা আর আমি বিদেশে ছিলাম। ছয়টি বছর দেশে আসতে পারিনি। আর আমাদের এই হত্যার বিচার চাওয়ার অধিকারও ছিল না।

Tag :
জনপ্রিয়

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

বোমা মেরে শিশু হত্যা ও যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

Update Time : ১১:০০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩