ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিজ্ঞ কর্মকর্তারাও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে আসীন হতে পারবেন।

বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রার্থীকে এমডি পদে যোগ্য বিবেচিত হতে হলে তাকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্মিলিত বা এককভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এর আগে এমডি বা সিইও পদে আবেদনের জন্য যেকোনো নিকটবর্তী ঊর্ধ্বতন পদে দুই বছরের অভিজ্ঞতা যথেষ্ট ছিল। নতুন সার্কুলারটি সেই পূর্বের অস্পষ্টতা দূর করে এমডি/ডিএমডি পদের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করেছে, যা ব্যাংকের শীর্ষ নেতৃত্বে অভিজ্ঞতার মানদণ্ডকে সুনির্দিষ্ট ও উন্নত করল।

সার্কুলারে এমডি পদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প যোগ্যতার মানদণ্ডও যুক্ত করা হয়েছে। এই বিধান অনুযায়ী, ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের সিনিয়র পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা এবং একই সঙ্গে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২-এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিরাও সরাসরি এমডি পদে মনোনীত হতে পারবেন।

এই নতুন বিধানের ফলে নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞ এবং উচ্চ পর্যায়ের কর্মীরাও সরাসরি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী পদে আসার সুযোগ পেলেন।

এর আগে ২০২৪ সালের সার্কুলারে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্য এই সুযোগ রাখা হয়নি। এ ছাড়া পূর্বের নির্দেশনায় ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন পর্যায়ে সব মিলিয়ে ২২ বছরের অভিজ্ঞতার শর্ত ছিল।

Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা

Update Time : ০৫:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫