ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কাল, থাকছেন না বিতর্কিত ফুটবলাররা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩৩১ Time View

কোয়ারেন্টাইন ইস্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ বাতিল হবার পর আবারও মাঠে নামছে দুই দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ভিন্ন ম্যাচে কাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) মাঠে নামবে দুই ল্যাটিন আমেরিকান পরাশক্তি। ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার আতিথ্য নেবে বলিভিয়া।

কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো এই চার ফুটবলারকে স্কোয়াডের বাইরে রেখেছে আলবিসেলেস্তেরা। আর সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। কোয়ারেন্টাইন জটিলতায় ইংলিশ লিগে খেলা ৯ ফুটবলারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল।

কিন্তু তারপরও হট ফেভারিট হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই দলের ৪১ মোকাবেলায় ২৯ জয় আর্জেন্টিনার; আর যেসব ম্যাচে বলিভিয়া জিতেছে বা ড্র করেছে তার অধিকাংশই পৃথিবীর উচ্চতম শহরগুলোর একটি, লাপাজে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ব্রাজিল ম্যাচের মতো তিক্ত অভিজ্ঞতা যেন আর না হয়, সে বিষয়ে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। বেশ কিছু ফুটবলারকে আমরা ক্লাবে যোগ দিতে পাঠিয়ে দিয়েছি। তবে স্কোয়াডে পরিবর্তন হলেও বলিভিয়ার বিপক্ষে কেবল জয়ের জন্যই খেলবো আমরা।

ব্রাজিলের প্রতিপক্ষ পেরু কোপা আমেরিকার সেমিফাইনালে কঠিন পরীক্ষা নিয়েছিল। প্রিমিয়ার লিগে খেলা ফিরমিনো, গ্যাব্রিয়েল হেসুস, রিচার্লিসনসহ মোট ৯ ফুটবলারকে ছাড়া সেরা ছন্দ ধরে রাখাটা চ্যালেঞ্জিং হবে ব্রাজিল কোচ তিতের জন্য। তবে নেইমার, ক্যাসেমিরোরা সেরাটা দিতে পারলে জয়ী বেশেই মাঠ ছাড়ার কথা সেলেসাওদের। পেরুর সাথে অতীত ৫০ দেখায় ৩৬ জয় পেয়েছে ব্রাজিল, হেরেছে ৯ ম্যাচ। কিন্তু পেরু ম্যাচের আগেও আলোচনায় আর্জেন্টিনার বিপক্ষে বাতিল হওয়া সেই ম্যাচ।

ব্রাজিল কোচ তিতে বলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে কী হয়েছে, কেন হয়েছে, কে দায়ী এই সব প্রশ্নের উত্তর দেয়ার উপযুক্ত ব্যক্তি নই আমি। তদন্ত চলছে, উত্তর মিলবে দ্রুত। এখন আমাদের চিন্তা কেবল পেরুকে ঘিরে। তিন পয়েন্ট চাই আমি।

এছাড়াও বাছাইপর্বের ম্যাচে শুক্রবার ভোর ৫টায় লড়বে কলম্বিয়া-চিলি আর সাড়ে ৪টায় মুখোমুখি হবে উরুগুয়ে-ইকুয়েডর ও প্যারাগুয়ে-ভেনেজুয়েলা।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কাল, থাকছেন না বিতর্কিত ফুটবলাররা

Update Time : ০৪:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১