ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ১৯ মে ২০২৬ গরু কেনাবেচা নিষেধাজ্ঞার জেরে কাজ হারিয়েছেন মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ, উত্তাল পশ্চিমবঙ্গ যুক্তরাষ্ট্রে ‘মসজিদে’ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাজারে আসছে তিন ধরণের নতুন ব্যাংক নোট ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে ডাক্তার ও শিক্ষার্থীদের মানববন্ধন ‘ফরিদপুর মা-মেয়ে হত্যা’ বিয়ের চাপ ও পরকীয়ার জেরে জাহানারা-সামিয়াকে হত্যা করে মাটি চাপা দেয় উজ্জল দেশে কমবে বৃষ্টিপাত, অব্যাহত থাকবে তাপপ্রবাহ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। বিশ্বকাপে নেইমার থাকবেন কি থাকবেন না—গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ার অলিগলিতে এর চেয়ে বড় কোনো ‘সাসপেন্স’ সম্ভবত ছিল না। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই আর মাঠের বাইরের হাজারো গুঞ্জন পেরিয়ে অবশেষে যবনিকা নামল সেই নাটকের।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আজ সোমবার দিবাগত রাত বাংলাদেশ সময় ৩টায় সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সেখানে সবচেয়ে কাঙ্খিত নামটা ছিল নেইমারের। ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে দীর্ঘ প্রায় আড়াই বছর পর নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। তবে দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড রদ্রিগো।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল তাদের অভিযান শুরু করবে আগামী ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ীরা।

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

রক্ষণ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।

মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ১৯ মে ২০২৬

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Update Time : ০১:২৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬