ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আবারও করোনায় একদিনে মৃত্যু প্রায় ৩ হাজার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৩০৮ Time View

প্রতীকী ছবি: আল জাজিরা

ভারতে মহামারি করোনা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটিতে কয়েকদিন সংক্রমণ কিছুটা কমলেও ফের লাগামহীন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে দেড় লাখের কম সংক্রমণ হয়েছে এবং মারা গেছে আরও প্রায় তিন হাজার মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত একদিনে ভারতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার। একই সময়ে মারা গেছে ২ হাজার ৮৮৭ জন।

এর একদিন আগে শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮। এদিন মারা গেছে ৩ হাজার ২০৭ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মৃত্য কমেছে।

এখন পর্যন্ত ভারতে মহমারি করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে করোনায় মোট মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার ভয়ানক থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১১ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে উঠেছে ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে ভ্যাকসিন নিয়েছেন এমন মানুষের সংখ্যা ২২ কোটি ছাড়িয়ে গেছে। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ১০ লাখ মানুষকে ভ্যাকসিনে প্রথম ডোজ দিতে পেরেছে পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট, বিহার, উত্তর প্রদেশসহ বেশ কয়েকটি রাজ্য।

Tag :

ভারতে আবারও করোনায় একদিনে মৃত্যু প্রায় ৩ হাজার

Update Time : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১