ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে একদিনে ৩ হাজার ৪০৩ মৃত্যু, শনাক্ত ৯১ হাজার

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারতে প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত হু হু করে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন।

শুক্রবার (১১ জুন) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ৩৪০৩ জনের মৃত্যু নিয়ে এ ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৭৯ জনে। এছাড়া দেশটি মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জন।

এর আগে, বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে ওয়ার্ল্ডওমিটার এর তথ্য মতে, বিশ্বে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১৭ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৬৬৬। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৮৮ হাজার ২৮৪ জন মানুষের। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৫ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৯৮০ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৩৪৭ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৮০ জন এবং মৃত্যু হয়েছে ৪২৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৭৮৩। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৭ জনের। চিকিৎসাধীন ৫৩ লাখ ৮৩ হাজার ৩৮২ জন।

এর পরের স্থানেই অবস্থান করছে এশিয়ার জনবহুল ও আমাদের প্রতিবেশী দেশ ভারত।

তালিকার তৃতীয়স্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪৪ জনের এবং শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৮০২ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ১৩৫ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৫৯। চিকিৎসাধীন ১০ লাখ ৬২ হাজার ২৭০ জন।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। তবে সংক্রমণে ১৫ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩শ ছাড়িয়েছে। আর ৩২ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছুঁইছুঁই।

Tag :

ভারতে একদিনে ৩ হাজার ৪০৩ মৃত্যু, শনাক্ত ৯১ হাজার

Update Time : ০২:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১