ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে এ্যাম্বুলেন্সের অভাবে ছেলের মোটরসাইকেলে মায়ের লাশ

এ্যাম্বুলেন্সের অভাবে মোটরসাইকেলে করেই এক নারীর দেহ নিয়ে শ্মশানে যান তার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশে। করোনার উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে তার পরীক্ষার জন্য নমুনা দেন কিন্তু রিপোর্ট আসার আগেই মারা যান তিনি। এতে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের করোনার ভয়াবহতা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, পুলিশ জানায়, অন্ধ্রপ্রদেশের শ্রীকুলম জেলার মন্দাসা মণ্ডল গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই নারীর।

বেশ কিছুদিন ধরেই করোনার নানা উপসর্গ দেখা দিয়েছিল তার। এর পর করোনা পরীক্ষা করান তিনি। তার আগেই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই নারীর। এর পর মহিলার দেহ সৎকারের জন্য বিভিন্ন হাসপাতালে এ্যাম্বুলেন্সের খোঁজ শুরু হয় পরিবারের। তবে কোনও ভাবেই একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি পরিবারের সদস্যরা। এমনকি, অন্য কোনও গাড়ির মাধ্যমে দেহ শ্মশানের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়নি।

Tag :

Update Time : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১