অনুসন্ধানের ভারতের টেলিভিশন নেটওয়ার্ক এনডিটিভি দেখতে পেয়েছে এক গত সপ্তাহে দিল্লিতে সরকারের দেয়া হিসাবের চেয়ে ১১৫০ জন বেশি রোগী মারা গেছে। পুরো দেশ জুড়ে এমন অনেক অনুসন্ধানে মৃত্যু গোপন করার একই ধরণের প্রমাণ পাওয়া যাচ্ছে। সূত্র: বিবিসি বাংলা
যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক টাইমস বলছে, ভোপাল শহরে এপ্রিলের মাঝামাঝি সময়ে ১৩ দিনে কোভিডে মৃত্যুর সরকারি সংখ্যা মাত্র ৪১ হলেও তাদের এক অনুসন্ধানে দেখা গেছে ঐ একই সময়ে ভোপালে এক হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। শহরের একজন চিকিৎসক ডা. জিসি গৌতমকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলছে, “অনেক মৃত্যু সরকারি রেকর্ডে তোলা হচ্ছেনা। সরকার চাইছেনা জনমনে ভীতি তৈরি হোক।“


গুজরাটের অন্যতম শীর্ষ দৈনিক সন্দেস তাদের সংবাদদাতাদের রাজ্যের বিভিন্ন শ্মশান এবং গোরস্থানে পাঠিয়ে দেখেছে সরকার মৃত্যুর যে সংখ্যা দিচ্ছে প্রকৃত মৃত্যু তার কয়েকগুণ বেশি। পত্রিকাটি লিখছে গুজরাটে প্রতিদিন গড়ে ৬১০ জন মারা যাচ্ছে। একই অভিযোগ আসছে উত্তর প্রদেশ এবং দিল্লির বেলাতেও।
দেশজুড়ে ধাই ধাই করে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। সোমবারও ভারতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ৩২৩,১৪৪। তার আগের দিনে ছিল ৩৫২,৯৯১। যদিও ধারণা করা হচ্ছে, প্রকৃত সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা অনেক বেশি। বিস্তর অভিযোগ উঠেছে যে সরকার কোভিডে মৃত্যুর সংখ্যা গোপন করছে। ভারত এবং ভারতের বাইরে নির্ভরযোগ্য বহু পত্র-পত্রিকায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার কথা প্রমাণসহ প্রকাশ করা হচ্ছে।
আন্তজার্তিক ডেস্ক 






















