ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে চূড়ান্ত আলোচনার জন্য আজ (১৭ জানুয়ারি) বাংলাদেশে এসেছে আইসিসির প্রতিনিধিদল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানে অনড়।

আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠক শেষে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকার কথা জানিয়েছে বিসিবি।

যা আমলে নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে আইসিসি।

নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুতে খেলার আবেদনও জানিয়েছে বিসিবি। কয়েক দফা চেষ্টা করেও বিসিবির অনড় অবস্থান টলাতে পারেনি আইসিসি।

এ বিষয়েই চূড়ান্ত আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছে আইসিসির এই প্রতিনিধিদল। 

গতকালই বিসিবির পরিচালক  ইফতেখার রহমান মিঠু জানিয়ে দিয়েছিলেন, নিজেদের অবস্থান থেকে একটুও সরবে না বিসিবি। বিপিএলের ম্যাচ দেখতে এসে মিঠু বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধিদলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার।

আমাদের বোর্ড, সরকার—সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়।
বিষয়টি তো এখনো এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য।’আজ বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের সঙ্গে আইসিসি প্রতিনিধির রুদ্ধদ্বার বৈঠকেও পূর্বের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপে খেলা-না খেলা এখন নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। তবে বিসিবির প্রত্যাশা—এই বৈঠকের ফল ইতিবাচকই হবে। দ্রুতই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির

Update Time : ০২:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬