ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৫ Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা নিশ্চিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার ইসির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা মর্মে নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

নির্দেশনায় আরো বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Tag :

ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Update Time : ১২:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬