ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভোটের দিনও গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, প্রাইভেটকার ও রিকশা চলাচল করবে, মোটরসাইকেল বন্ধ থাকবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ২৩৮ Time View

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ভোটের দিনও গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, প্রাইভেটকারের ও রিকশা চলাচল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। তবে মোটরসাইকেল ও স্টিমার চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য দেন মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ৭ জানুয়ারি ভোটের দিনও গণপরিবহন চলবে। শিগগির এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেটকারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

এর আগে গত ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল- ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

যদিও এর আগে প্রজ্ঞাপনে রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল চলাচলের অনুমতি থাকবে বলে জানানো হয়েছিল।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভোটের দিনও গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, প্রাইভেটকার ও রিকশা চলাচল করবে, মোটরসাইকেল বন্ধ থাকবে

Update Time : ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪