ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

মডার্নার টিকা কাল আসছে

দেশে আগামীকাল সোমবার মডার্নার আরও টিকা আসছে। আজ রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল সোমবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্নার এ টিকার চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দু শ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায় গত ৩ জুলাই।

এদিকে, গতকাল শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়।

ভ্যাকিসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই)  বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এল।

প্রসঙ্গত, এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে ।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

মডার্নার টিকা কাল আসছে

Update Time : ১০:০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১