ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ ইলিশ মাছ ধরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ২১৩ Time View

প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ রক্ষার্থে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ ইলিশ মাছ ধরা। যা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ে পুনর্বাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হবে। বুধবার সন্ধ্যার পর জেলার উপকূলীয় বিভিন্ন জেলে পল্লীতে দেখা গেছে ঘাটে নৌকা-ট্রলার ভেড়ানো হচ্ছে।

কলাপাড়া এলাকার জেলে জসিম বলেন, মাছ ধরা বন্ধ হয়েছে, তাই নৌকা তীরে এনে রেখেছি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, অভিযান সফল হলে নদীতে ইলিশের উৎপাদন বেড়ে যাবে। তাই অভিযান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন পটুয়াখালী কোস্টগার্ড। পটুয়াখালী বিসিজি বেইজ অগ্রযাত্রা (কোস্টগার্ড প্রশিক্ষণ কেন্দ্র) এর ক্যাপ্টেন শাহাজাহান সিরাজ জানান, মা ইলিশ রক্ষায় নৌ-পথে শক্ত অবস্থানে রয়েছে কোস্টগার্ড। আমরা নিয়মিত নদীতে অভিযান চালাব। নিষিদ্ধ সময়ে ইলিশসহ কোনো মাছ যাতে কেউ ধরতে না পারে, সেজন্য সার্বক্ষণিক টহল থাকবে।

তিনি আরো বলেন ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ইলিশা, মনপুরা, ভেদুরিয়া, পটুয়াখালী, তেঁতুলিয়াসহ অন্যান্য ইলিশ বিচরণ অঞ্চল ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞার আওতায় থাকবে। কারণ নদীর এসব পয়েন্ট ইলিশের অন্যতম বিচরণ ক্ষেত্র।

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ ইলিশ মাছ ধরা

Update Time : ০২:১৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩