ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

মাত্র ৪১ রানই তাড়া করে জিততে পারল না বাংলাদেশের মেয়েরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ২৪৬ Time View

মেয়েদের এশিয়া কাপে ব্যাটিংয়ে চরম করুণদশা বাংলাদেশের। মাত্র ৪১ রানই তাড়া করে জিততে পারল না বাংলাদেশের মেয়েরা।

একজন ছাড়া আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি।  সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানর ব্যাট ছুঁয়ে। তাও মাত্র ১২ রান।

আর বাকি সবার রান পাশাপাশি দাঁড় করালে কারও টেলিফোন বা মোবাইল নম্বর মনে হবে।

রোববার এশিয়া কাপের ১৮তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হয় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান তুলতে সক্ষম হয় লঙ্কার মেয়েরা।

এর পরেই বৃষ্টি নেমে বাংলাদেশের ব্যাটিং ইনিংস বিলম্বিত হয়।  পর বৃষ্টি আইনে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৭ ওভারে।  বাংলাদেশের জন্য টার্গেট ধরে দেওয়া হয় ৪১ রান।

আর লঙ্কান বোলারদের তোপে ৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭ রান করতে পেরেছে বাংলাদেশ।

ফলে ৩ রানে জয় পেয়েছে শ্রীলংকা।

এ পরাজয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেল বাংলাদেশের।  এখন মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই হবে না, থাইল্যান্ডের শেষ ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে নিগার সুলতানাদের।

মাত্র ৪৭ রানের তাড়ায় দ্বিতীয় ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।  ৬ষ্ঠ ওভারেই ৪ উইকেট হারিয়েছে বিপাকে পড়ে টাইগ্রেসরা।  মূলত: তখনই পরাজয় নিশ্চিত হয়ে যায়।  কারণ জয়ের জন্য তখনও এক ওভারে করতে হতো ১৭ রান।

টেলএন্ডাররা সেই ১৭ রান করতে পারেননি।  শেষ ওভারে সালমা খাতুন রানআউট হলে সেই ওভার থেকে আসে ৭ রান।

শ্রীলংকার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ইনোকা রানাবিরা।  দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন তিনি।  এছাড়া ওশাদি রানাসিংহের শিকার এক উইকেট।  ম্যাচে দুটি রানআউট হয়েছেন বাকি দুইজন।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

মাত্র ৪১ রানই তাড়া করে জিততে পারল না বাংলাদেশের মেয়েরা

Update Time : ০৭:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২