ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

মার্কিন ইতিহাসে ২০০৮ সালের পর ব্যাংকিং খাতে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়

আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন ইতিহাসে ২০০৮ সালের পর এটি দেশটির ব্যাংকিং খাতে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ব্যাংকটি বন্ধের সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। এই সিদ্ধান্তের পর ব্যাংকটির যাবতীয় আমানতের নিয়ন্ত্রণ ইউএস ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) হাতে চলে গেছে।

এফডিআইসি দায়িত্ব নেয়ার মাধ্যমে তারা আমানতকারী এবং পাওনাদারসহ গ্রাহকদের অর্থ ফেরত দিতে ব্যবস্থা নেবে। সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান কার্যালয় এবং সব শাখা ১৩ মার্চ আবার খুলবে।

মূলত ব্যাংকটির একটি ঘোষণাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। গত বুধবার স্টার্টআপের জন্য ঋণ দেয়া সিলিকন ভ্যালি ব্যাংক ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে তারা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। এ ঘোষণায় ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরদিন ব্যাংকটির শেয়ারের দর ৬০ শতাংশ কমে যায়।

গত বৃহস্পতিবার ব্যাংকটির আমানতকারীরা তুলে নেন ৪ হাজার ২০০ কোটি ডলার। বিনিয়োগকারীরা ভাবেন, এ ঘোষণায় ব্যাংকটি থেকে অর্থ তুলে নেয়ার প্রবণতা আরও বেড়ে যেতে পারে। ফলে শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করে দেয়।

পশ্চিমা সংবাদমাধ্যমসহ আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছে, ২০০৮ সালের আর্থিক সংকটের পর এই প্রথম বড় ধরণের বিপর্যয়ে মার্কিন ব্যাংক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ধস এটি। অনেকে আবার একে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ধারাবাহিকভাবে নীতি সুদহার বৃদ্ধির রেজাল্ট বলছেন।

কী কারণে বন্ধ হলো এসভিবি

বুধবার বিকেলের দিকে এসভিবির এক বিবৃতিতে বলা হয়, ব্যাংকের ব্যালান্সশিটে ভারসাম্য আনতে ২২৫ কোটি ডলারের প্রয়োজন এবং ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে—শেয়ার বিক্রয় ও বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে এই অর্থের সংস্থান করা হবে।

ব্যাংক কর্তৃপক্ষের এই ঘোষণায় উপস্থিত গ্রাহক ও উদ্যোক্তা পুঁজিপতিরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ব্যাংকে নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা শুরু করেন। এদিকে অনেক উদ্যোক্তা পুঁজিপতি ইমেইলের মাধ্যমে তাদের গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার পরামর্শ দেন। ইমেইলবার্তায় তারা বলেন, ‘এসভিপি গুরুতর তারল্য সংকটে ভুগছে। যদি ব্যাংকটিতে আপনার টাকা থেকে থাকে— দ্রুত তুলে নিন।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে এই ইমেইলবার্তা ভাইরাল হয়ে যাওয়ার পর ব্যাংকটির বিভিন্ন শাখায় গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়ে যায়। বুধবার বিকেলের দিকেও ব্যাংকটিতে মোট সঞ্চিত অর্থের পরিমাণ ছিল ৪ হাজার ২০০ কোটি ডলারের বেশি। কিন্তু শুক্রবার সকালের দিকে সঞ্চিত তারল্য এসে ঠেকে মাত্র ৯৮ কোটি ৯০ লাখ ডলারে।

সঞ্চিত তারল্য তলানিতে এসে ঠেকায় শুক্রবারই দেশজুড়ে ব্যাংকের সব কার্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

কী হবে আমানতকারীদের

যেসব আমানতকারী  তাদের ব্যাংক অ্যাকাউন্টের বীমা করিয়েছিলেন এবং এখনও তাদের অর্থ তুলতে পারেননি তাদেরকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের সরকারি সঞ্চয়ী সংস্থা ফেডারেল ডিপোজিট ইনসিউরেন্স কর্পোরেশন (এফডিআইসি)। তবে এক্ষেত্রে অবশ্যই আমানতকারীর অর্থ ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি হতে হবে।

আর যেসব আমানতকারী তাদের অ্যাকাউন্টের বীমা করাননি, তাদেরকে আগামী সপ্তাহে আগাম লভ্যাংশ দেবে দেশটির সরকার। তবে এক্ষেত্রেও আমানতকারীর অ্যাকাউন্টের অর্থের পরিমাণ ২ লাখ ৫০ ডলার হতে হবে।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

মার্কিন ইতিহাসে ২০০৮ সালের পর ব্যাংকিং খাতে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়

Update Time : ০৮:২২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩