ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

মুখোমুখি ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • ২৪০ Time View

২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। সব কিছু যখন চূড়ান্ত, তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ভারত। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তারা জানিয়ে দিয়েছেন, তারা পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবেন না।

বিসিসিআইয়ের এমন পদক্ষেপ স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভালোভাবে নেওয়ার কথা নয়। বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়েছে পিসিবিও নাকি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। আর সেটি হচ্ছে ভারতে আগামী বছর অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়া।

পিসিবির এক মুখপাত্র পিটিআইকে বলেছেন, ‘পিসিবি এখন কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। কারণ এমন সিদ্ধান্ত শুধু এসিসি ইভেন্টকেই নয়, আইসিসির ইভেন্টকেও আর্থিক ক্ষতি ও দায়বদ্ধতার মধ্যে ফেলবে যদি পাকিস্তান ভারতে খেলতে না যায়।’

জটিলতার সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর। জয় শাহ বোর্ডের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। তিনি বলেছেন, ‘এসিসি সভাপতি হিসেবে বলতে চাই ভারত পাকিস্তানে যাবে না। তারাও এখানে আসতে পারবে না। অতীতেও দেখা গেছে এসব ক্ষেত্রে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হয়ে থাকে।’

দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলেও বৈশ্বিক ইভেন্টে নিয়মিত দেখা হয় দেশ দুটির। তারা ২০১২ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। পাকিস্তান সর্বশেষ ভারত সফর করেছে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর ভারতও সর্বশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ সালের এশিয়া কাপে।

ভারতের এমন সিদ্ধান্তের প্রভাব এখন শুধু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেই নয়, পড়তে পারে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও। কারণ সর্বশেষ ইভেন্টটির আয়োজক পাকিস্তান।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

মুখোমুখি ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

Update Time : ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২