ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

মোজাম্বিকে ক্রিসমাসের দিনে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩

মোজাম্বিকে ক্রিসমাসের দিনেই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। রাজধানী মাপুতোতে অবস্থিত একটি কারাগারে দাঙ্গায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ জন। দেশটির পুলিশ জেনারেল কমান্ডার বার্নারদিনো রাফায়েল এ তথ্য নিশ্চিত করেছেন। বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে গত অক্টোবর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। খবর রয়টার্সের।

গত সোমবার ক্ষমতাসীন দল ফ্রেলিমোকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরেই মোজাম্বিকে ক্ষমতায় রয়েছে ফ্রেলিমো। তবে শীর্ষ আদালতের ওই ঘোষণার পর বিরোধী দল এবং তাদের সমর্থকরা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে। এই নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় ২১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আফ্রিকার দেশটিতে গত সোমবার থেকে মোট ২৩৬ দফা গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এতে ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সাংবিধানিক কাউন্সিল ফ্রেলিমো পার্টিকে বিজয়ী নিশ্চিত করার পরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী ও বিরোধী দলগুলো বলছে, গত ৯ অক্টোবরের ভোটে কারচুপি হয়েছে।

বিরোধী দলগুলো এবং নির্বাচন পর্যবেক্ষকরা ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। তবে ফ্রেলিমো পার্টি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

শীর্ষ আদালত ক্ষমতাসীন পার্টির ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথেই বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেনের সমর্থকরা সোমবার রাতে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন, ব্যাঙ্ক এবং অন্যান্য স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তা-ঘাট অবরোধ করা হয়েছে।

পুলিশ জেনারেল কমান্ডার বার্নারদিনো রাফায়েল বলেছেন, কারাগারের বাইরের বিক্ষোভ দাঙ্গা পরিস্থিতিকে উসকে দিয়েছে। তবে স্থানীয় বেসরকারি প্রচারমাধ্যম মিরামার টিভিকে আইনমন্ত্রী হেলেনা কিডা বলেন, কারাগারের ভেতরে অস্থিরতা শুরু হয়েছিল এবং বাইরের বিক্ষোভের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

দাঙ্গায় হতাহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে ১ হাজার ৫৩৪ জন কারাগার থেকে পালিয়ে যায়। তবে প্রায় ১৫০ জনকে আটক করে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

মোজাম্বিকে ক্রিসমাসের দিনে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩

Update Time : ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪