ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ২৯১ Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই নারী।

এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে শেরপুর সদরের মরিয়ম আক্তার (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের বাদল সরকার (৬৫), গাজীপুরের শ্রীপুরের মনোয়ারা খাতুন (৯০) ও কিশোর সদরের তানিয়া আক্তার (২১) মারা যান।

তিনি আরও জানান, ইউনিটটিতে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৫১ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

Update Time : ০৪:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২