ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

যথাসময়ে নির্বাচন, পেছানোর কোনো সুযোগ নেই: ইসি রাশেদা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ২০০ Time View
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী।’
আজ শুক্রবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে বেগম রাশেদা সুলতানা বলেন, ‘আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন ‘নির্বাচনে মাঠপর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন।’
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন অফিসারসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

যথাসময়ে নির্বাচন, পেছানোর কোনো সুযোগ নেই: ইসি রাশেদা

Update Time : ১২:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩