ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬

যুক্তরাজ্যের প্লাইমাউথে সন্দেভাজন হামলাকারীসহ অন্তত অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর বিবিসির।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার পর শহরটির কেইহ্যাম এলাকার বিডিক ড্রাইভ সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী পথচারীদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালালে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন।
স্থানীয় এক সংসদ সদস্য জানিয়েছেন, নিহত একজনের বয়স ১০ বছরের কম। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এক বিবৃতিতে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুই নারী ও তিন পুরুষের মৃত্যু হয়েছে। আরেক নারী হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে এর সঙ্গে আর কেউ জড়িত বলে মনে করছে না পুলিশ। ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও শেয়ার করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
প্লাইমাউথ মুর ভিউ সংসদ সদস্য জনি মার্সার বলেছেন, এলোপাতাড়ি গুলির এ ঘটনা কোনো সন্ত্রাসী কাণ্ড নয়। যুক্তরাজ্যে এ ধরনের নির্বিচার গুলির ঘটনা একেবারেই বিরল।
Tag :

যুক্তরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬

Update Time : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১