ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে বেলুনটি ভূপাতিত করা হয়েছে। বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে জানিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়ে গুলি করে বেলুনটি ভূপাতিত করেছে। এর কারণে শনিবার দেশেটির উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা উপকূলে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন উপকূলীয় তিনটি বিমানবন্দর বন্ধ করে রাখা হয়।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভিডিওতে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি সমুদ্রে পড়ে গেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা বেলুনটি নামানোর জন্য চাপ রয়েছেন। কোনো রকম ঝুঁকি ছাড়াই বেলুনটি নামানো পরিকল্পনা করা হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ওড়ানোর সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ঘটনার জেরে চীন সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা, তাইওয়ান ও করোনা পরিস্থিতিসহ বিভ্ন্নি বিষয়ে আলোচনার জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি তার চীন সফর করার কথা ছিল।
এদিকে, বেলুনটি ভুল করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় গেছে বলে দাবি করেছে চীন। বেইজিং বলছে, এটি আবহাওয়া পর্যবেক্ষণের কাজে নিয়োজিত, পথ ভুলে যুক্তরাষ্ট্রে গেছে।
Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত

Update Time : ০৫:১৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩