ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছে ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ করা হলে সংঘাত বন্ধ করা সম্ভব।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, যুদ্ধ বন্ধ করতে হলে প্রথমত ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলার ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবলফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংকে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বন্দর স্থাপনায় হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থাপনা ইরানের পাল্টা আঘাতের বাইরে থাকবে না।

এর আগে, যুক্তরাষ্ট্র তাদের ফার্সি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইরানের বন্দর এলাকায় চলমান নৌ-অভিযান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংঘাতের এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র : আল-জাজিরা।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছে ইরান

Update Time : ০৯:৩২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬