মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনায় যুবদলকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে অভিযোগ করা হয়, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে ফ্যাসিস্ট শেখ হাসিনার ডামি নির্বাচনের স্বতন্ত্র এমপি একে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনায় যুবদলের কারো সম্পৃক্ততা ছিলোনা।
কিন্তু সারাদেশে যুবদলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার অপপ্রয়াসের একটি অংশ হিসেবে একে আজাদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ঘটনায় যুবদল জড়িত বলে ভিত্তিহীন বক্তব্য দেন। এরপর এর সত্যতা যাচাই ছাড়াই তা প্রচারিত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা যুবদলের বিরুদ্ধে এই পরিকল্পিত তথ্য সন্ত্রাস চালাচ্ছে।
তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং চলমান রাজনৈতিক অস্থিরতার নিরসণে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।
এসময় জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এমএম ইউসুফ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণসহ অন্যান্যরা উপস্থিত ছিল।
শিরোনাম
যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে একে আজাদ বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।-সংবাদ সম্মেলনে যুবদল নেতৃবৃন্দ
-
মাহবুব পিয়াল - Update Time : ০১:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ১১৬ Time View
Tag :
জনপ্রিয়
মাহবুব পিয়াল 




















