ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

যে পাঁচ কারণে রাজা রজার আজীবন টেনিসের কিংবদন্তি হয়েই থেকে যাবেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ২৭৪ Time View

আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত লেভার কাপেই শেষবার দেখা যাবে রজার ফেদেরারকে। বৃহস্পতিবার সন্ধ্যায় লম্বা ট্যুইট করে ফেদেরার জানিয়ে দিয়েছেন, তিনি টেনিসকে আলবিদা বলছেন। অবসরের ঘোষণা করে দিয়েছেন সুইস কিংবদন্তি। কুড়িটি গ্র্যান্ড স্ল্যামের মালিক বিগত ২৪ বছরে ১৫০০-এর ওপর ম্যাচ খেলার পর কোর্ট ছাড়ছেন। এই প্রতিবেদনে তুলে ধরা হলো ঠিক যে যে পাঁচ কারণে রাজা রজার আজীবন টেনিসের সুপারম্যান হয়েই থেকে যাবেন।

ফেডেরারের অবসরের সাথেই টেনিসের এক যুগের অবসান। ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন, আটটি উইম্বলনডন ও পাঁচটি যুক্তরাষ্ট্র ওপেনের কথা ফেদেরারের বায়োডেটাতে লেখা থাকবে। তবে লেখা থাকবে না যেটা, সেটা হলো, ফেদেরার টেনিস খেলার স্বপ্ন দেখিয়েছেন শয়ে শয়ে খেলোয়াড়কে। তাকে দেখেই ব়্যাকেট ধরেছেন অনেকে।

এক) পুরুষদের টেনিসে ফেদেরার দীর্ঘ সময় ধরে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক ছিলেন। তার আইডল ছিলেন টেনিস কিংবদন্তি পিট সাম্প্রাস। ফেদেরারের আগে সাম্প্রাসের ঝুলিতে ছিল ১৪টি গ্র্যান্ড স্ল্যাম। মনে করা হতো এই রেকর্ড ভাঙা যাবে না। তবে ফেদেরার সব ভুল ভেঙে ইতিহাস লিখেছিলেন।

দুই) ফেদেরার টানা ২৩বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার পাশাপাশি ৩৬ বার কোয়ার্টার-ফাইনালে গিয়েছিলেন। যা চমকপ্রদ বললেও কম। ফেদেরার ১০৩টি এটিপি সিঙ্গল খেতাব জিতেছেন। ২৮টি এটিপি মাস্টার্সও রয়েছে তার ঝুলিতে। ছয়বার এটিপি ফাইনালসে গিয়েছেন তিনি। এটিপি ট্যুরে ১৫২৬টি ম্যাচে তার ১২৫১-২৭৫ (৮২%) সিঙ্গলস রেকর্ড।

তিন) ২০০৩ সালে ফেদেরার প্রথম গ্র্যান্ড স্লাম (উইম্বলনডন) জেতেন ২১ বছর বয়সে। এর ১৪ মাস পর সুইস রাজপুত্র নিজের একাধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেন টেনিসের দুনিয়ায়। ২০০৪-০৭, ফেদেরার ছিলেন ফর্মের শীর্ষে। ২৪৭-১৫ (৯৪%) রেকর্ড। বুঝিয়ে দেয় পুরুষদের টেনিসে ‘গ্রেটনেস’ শব্দের তাৎপর্য।

চার) ফেদেরার ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্সে পুরুষদের ডাবলসেও নিজের জাত চিনিয়ে ছিলেন। স্ট্যানিসস্লাস ওয়ারিঙ্কার সাথে জুটি বেঁধে সোনা জিতেছিলেন। ফেদেরার টানা ৩১০ সপ্তাহ টেনিসের ক্রমতালিকায় ছিলেন একে।

পাঁচ) আটবার (২০০৩-০৭, ২০০৯, ২০১২, ২০১৭) উইম্বলডন খেতাব জয়ের বিরল নজিরও রয়েছে ফেদেরারের বায়োডেটায়। ফেদেরারই একমাত্র প্লেয়ার যিনি ক্লে, গ্রাস ও হার্ড কোর্টের প্রতিটি বিভাগে ১০টি করে খেতাব জিতেছেন। বলাই বাহুল্য প্রথম প্লেয়ার হিসাবে ২০১৮ সালে ২০টি গ্র্যান্ড স্ল্যাম স্পর্শ করেছিলেন।
সূত্র : জি নিউজ

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

যে পাঁচ কারণে রাজা রজার আজীবন টেনিসের কিংবদন্তি হয়েই থেকে যাবেন

Update Time : ০২:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২