ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

যেসব স্মার্টফোনে ম্যাপস, জিমেইল, ইউটিউবসহ গুগলের জনপ্রিয় অ্যাপগুলো আর চলবে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩৩৯ Time View

এখন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাপস, জিমেইল, ইউটিউবসহ গুগলের জনপ্রিয় অ্যাপগুলো আর চলবে না। ব্যবহারকারীরা অ্যাপগুলোতে লগ-ইন করতে চাইলেও তা পারবেন না।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, যে স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড ২.৩.৭ কিংবা পূর্ববর্তী সংস্করণ ইনস্টল করা আছে, সেগুলোতে বন্ধ হচ্ছে গুগলের সেবা।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেওয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের পণ্য ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।

যে স্মার্টফোনগুলোতে বন্ধ হচ্ছে গুগলের সেবা- সনি এক্সপেরিয়া অ্যাডভান্স, লেনোভো কে৮০০, সনি এক্সপেরিয়া গো, ভোডাফোন স্মার্ট টু, স্যামসাং গ্যালাক্সি এস২, সনি এক্সপেরিয়া পি, এলজি স্পেকট্রাম এবং সনি এক্সপেরিয়া এস মডেলের স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন। এলজি প্রাডা ৩.০, এইচটিসি ভেলোসিটি, এইচটিসি ইভো ফোরজি, মটোরোলা ফায়ার এবং মটোরোলা এক্সটি৫৩২ স্মার্টফোনেও এ সমস্যা দেখা দেবে।

অ্যান্ড্রয়েড ৩.০ সংস্করণে হালনাগাদ করা একান্তই সম্ভব না হলে ডিভাইসের ওয়েব ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করার চেষ্টা করে দেখতে পারেন। সে ক্ষেত্রে সীমিত পরিসরে কিছু সেবা ব্যবহার করা যেতে পারে।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

যেসব স্মার্টফোনে ম্যাপস, জিমেইল, ইউটিউবসহ গুগলের জনপ্রিয় অ্যাপগুলো আর চলবে না

Update Time : ০২:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১