ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ানো হয়েছে

রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ানো হয়েছে। আগের চেয়ে ৫০ পয়সা বাড়িয়ে ডলারের দাম ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে রেমিট্যান্সের ডলারের রেট ১০৮ টাকা ৫০ পয়সায় অপরিবর্তিত রয়েছে। সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনাসহ বর্তমানে প্রতি ডলার প্রবাসী আয়ে ১১১ টাকা মিলছে।

সোমবার (২৬ জুন) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বর্তমান নিয়মানুসারে ব্যাংকগুলো যে দরে ডলার কিনছে, বিক্রির সময় তার চেয়ে সর্বোচ্চ এক টাকা বেশি নিতে বলা হয়েছে তাদের।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সভায় সিদ্ধান্ত হয়, নতুন নিয়মে আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১০৯ টাকা অতিক্রম করতে পারবে না।

যেমন কোনো ব্যাংকের ডলার কেনার গড় খরচ ১০৭.৫০ টাকা হলে, তারা সর্বোচ্চ ১০৮.৫০ টাকায় তা বিক্রি করতে পারবে। কিন্তু, গড় খরচ ১০৮.৭০ টাকা হলে, বিক্রির সময় সর্বোচ্চ নিতে পারবে ১০৯ টাকা।

এর আগে গত ৩১ মে সিদ্ধান্ত হয় প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের ডলারে আরও ৫০ পয়সা দেয়া হবে। আর রপ্তানি আয়ে বাড়বে ১ টাকা।

ফলে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের নতুন দর দাঁড়ায় যথাক্রমে ১০৮.৫০ ও ১০৭ টাকায়।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাফেদা জানিয়েছে, সরকারের ২০.৫ শতাংশ প্রণোদনাসহ প্রবাসীরা তাদের পাঠানো প্রতি ডলারের দাম পাবেন ১১১.২৫ টাকা।

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ানো হয়েছে

Update Time : ০৫:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩