ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ৩১০ Time View

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি লাঘবে চলতি বছর ২০ রমজান পর্যন্ত ক্লাস চালু থাকবে। এ সময় পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর (ডিপিই)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ডিপিই পরিচালক মনিষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সশরীরে শ্রেণি কার্যক্রম আগামী ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র রমজান মাসে সরাসরি শ্রেণিপাঠদান পরিচালনার জন্য নিম্নোক্ত নির্দেশনা সমূহ পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। প্রধাব শিক্ষকরা প্রস্তুতকৃত রুটিন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে

Update Time : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২