ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

রাজধানীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

রাজধানীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। চলতি বছরে আজ শুক্রবার পর্যন্ত ৪ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ২১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সর্বশেষ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২১১ জন রাজধানী ঢাকার আর বাকি তিনজন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের। সর্বশেষ তথ্য অনুযায়ী ১ হাজার ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে ৩৮ জন বাদে বাকিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ ছাড়া চলতি আগস্ট মাসের প্রথম ৬ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৭ জন।

রাজধানীর বড় সরকারি হাসপাতালের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি করা হচ্ছে না। ডেঙ্গু রোগী বেশি ভর্তি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে।

সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে বেশি লোক আক্রান্ত হয়। কয়েক দিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় এডিস মশার বংশবিস্তারে প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে। করোনার মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। করোনা রোগীদের সেবা দিতে হিমশিম খাওয়া হাসপাতালগুলোর ওপর আরও চাপ বাড়বে।

গত বুধবার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেন, ‘২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ ছিল। ২০২১ সালে এসে একই রকম একটি পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়েছি। দ্রুত ব্যবস্থা নিলে এটি মোকাবিলা করা সম্ভব।’

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

রাজধানীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে

Update Time : ০১:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১