ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

লস অ্যাঞ্জেলেসে চীনা নববর্ষের পার্টিতে বন্দুকহামলা, নিহত ১০

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মন্টেরে পার্কে চীনা চন্দ্র নববর্ষ উদযাপনের সময় বন্দুকহামলায় কমপক্ষে ১০ জন নিহত বলে নিশ্চিত করেছে পুলিশ। গুলিবর্ষণে কতজন আহত হয়েছে বা কাউকে গ্রেপ্তার করেছে কিনা তা পুলিশ এখনও জানায়নি। পুলিশ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস ও বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লস এঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৭ মাইল দূরে মন্টেরে পার্ক শহররে চীনা চন্দ্র নববর্ষ উদযাপনের পার্টিতে স্থানীয় সময় রাত ১০ টার পর গোলাগুলি শুরু হয়। যেখানে কয়েক হাজার মানুষ উৎসবে যোগ দিয়েছিলেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের সার্জেন্ট বব বোয়েস বলেছেন, শনিবার গভীর রাতে মন্টেরে পার্কের গার্ভে অ্যাভিনিউতে এই গুলির ঘটনা ঘটে। গুলি চালানোর উদ্দেশ্যের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি কিন্তু সন্দেহভাজন একজন পুরুষ বলে জানানো হয়েছে। তবে তাকে হেফাজতে নেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী রেস্তোরাঁর মালিক লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে এবং একব্যক্তি মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে বলে জানায়।

চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপি দীর্ঘ অনুষ্ঠানে ১ লাখেরও বেশি দর্শক শহরটিতে জড়ো হয়েছিল। শনিবার রাতের স্থানীয় সময় রাত ১১টায় উত্সব শেষ হওয়ার কথা ছিল। মন্টেরে পার্কের জনসংখ্যা প্রায় ৬০ হাজার, যার বেশিরভাগই এশীয়।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

লস অ্যাঞ্জেলেসে চীনা নববর্ষের পার্টিতে বন্দুকহামলা, নিহত ১০

Update Time : ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩