ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

শর্ত সাপেক্ষে বঙ্গভ্যাক্স, ভারত ও চীনা টিকার ট্রায়ালের অনুমতি

বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’ এবং চীন ও ভারতের দুইটি টিকাসহ মোট তিনটি টিকা মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

বুধবার (১৬ জুন) সকালে বিএমআরসির বিশেষজ্ঞদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। মানুষের শরীরে পরীক্ষামূলক টিকা প্রয়োগের আগে বিএমআরসির নিয়ম অনুযায়ী সব ধরনের শর্ত পূরণ করতে হবে।

দেশীয় ওষধ উৎপাদনকারি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনার টিকা `বঙ্গভ্যাক্স’ । তবে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিতে আরও কিছু বিষয় জানতে চেয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

নাম প্রকাশ না করার শর্তে ইথিক্যাল কমিটির একজন সদস্য বলেন, বঙ্গভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে, বিষয়টি এমন নয়। তবে আমরা পজিটিভ। টিকার নিরাপত্তাসহ বেশকিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। কমিটি তাদের সাথে বসবে। এছাড়া বঙ্গভ্যাক্সের নামও বদলে যাচ্ছে। তবে নতুন নাম কী হচ্ছে তা এখনো ঠিক হয়নি।

এদিকে আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, বঙ্গভ্যাক্স ট্রায়ালের জন্য আন্তর্জাতিক যে প্রটোকল রয়েছে তা অনুসরণ করেনি। তাই তাদের অনুমতি দেয়া হয়নি।

Tag :
জনপ্রিয়

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

শর্ত সাপেক্ষে বঙ্গভ্যাক্স, ভারত ও চীনা টিকার ট্রায়ালের অনুমতি

Update Time : ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১