ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি ফিরছে গাজায়, ফিলিস্তিনীদের বিজয় মিছিল

দীর্ঘ ১১ দিনের সংঘর্ষের পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দিল ইজরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। মিশর এবং মার্কিন মধ্যস্থতায় গাজায় শান্তি ফিরতে চলেছে বলে খবর মিলেছে। এই আবহে হামাস এটাকে নিজেদের জয় বলে ঘোষণা করেছে। সংঘর্ষবিরতির খবর প্রকাশ্যে আসতেই গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা নেমে বিজয় মিছিল করেন।

স্থানীয় সময় ভোর রাত দুটোর সময় সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার কথা জানিয়েছিল হামাস। যদিও ইজরায়েল সরকারি ভাবে কোনও সময় জানায়নি। এই আবহে ইজরায়েলের উপর শেষ কয়েকটি রকেট হামলা চালিয়েছিল হামাস। ইজরায়েলর প্রতিরক্ষা বাহিনী দাবি, এদিনও হামাসের তরফে ৩০০টি রকেট উড়ে এসেছে ইজরায়েলের দিকে। এর জবাবে ৩০টি রকেট ছুড়েছে ইজরায়েলও।

ইজরায়েলের দাবি, গত ১১ দিনে ফিলিস্তিনের দিক থেকে ৪৩০০ এর বেশি রকেট উড়ে এসেছে ইজরায়েলের দিকে। এই হামলায় ১২ জন ইজরায়েলি প্রাণ হারিয়েছেন। এদিকে ইজরায়েলের পালটা জবাবে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের ২৩২ জন । মৃতদের মধ্যে ৬৫ জন শিশু। এছাড়া ইজরায়েলি হানায় জখম হয়েছেন অন্তত ১৯০০ জন।

মিশর বলেছে, সংঘর্ষবিরতি যাতে লঙ্ঘন না হয়, তা নজরে রাখতে দুই দিকেই প্রতিনিধি দল পাঠাবে তারা। এদিকে ইজরায়েল-হামাস শান্তি চুক্তির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে এই সংঘর্ষ চলাকালীন ইজরায়েলি সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করে বেনিয়ামিন নেতানইয়াহুর বিরুদ্ধে চাপ বাড়াচ্ছিল আমেরিকা।

Tag :

শান্তি ফিরছে গাজায়, ফিলিস্তিনীদের বিজয় মিছিল

Update Time : ০৫:১৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১