ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা-লোটে শেরিংয়ের বৈঠক শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তাদের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এ বৈঠকে দুই দেশের মধ্যে দুইটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শক বইয়েও স্বাক্ষর করবেন।

এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি সেখানে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সে দেশের রাজার বিশেষ প্রতিনিধি হিসেবে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকায় এলে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালগালিচা সংবর্ধনা জানান। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারীদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং হচ্ছেন চতুর্থ বিশ্বনেতা।

Tag :

শেখ হাসিনা-লোটে শেরিংয়ের বৈঠক শুরু

Update Time : ০৭:২৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১