ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

শেরপুরের ৯টি গ্রামে সৌদি আরব ও মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে পালিত হচ্ছে ঈদুল ফিতর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • ২৪৩ Time View

শেরপুরের ৯টি গ্রামে সৌদি আরব ও মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে পালিত হচ্ছে ঈদুল ফিতর। শুক্রবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পৃথক স্থানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। এসব জামায়াতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করেন।

শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ ৯টি স্থানে পৃথকভাবে ঈদুল ফিতরের জামাত হয়েছে।

আজ সকাল ৮টায় ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় বনগাঁও ও নন্নী মধ্যপাড়ায়। প্রত্যেকটি জামাতে দেড় থেকে দু শতাধিক মুসল্লি অংশ নেন।

নকলা উপজেলার মুসল্লি রাজ্জাক মিয়া বলেন, ‘আজ এটা নতুন নয়, খুবই স্বাভাবিক বিষয়। আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ করি। নামাজ আদায় শেষে আমরা যার যার মতো ঘোরাফেরা করি। আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে যাই, তারাও আসে আমাদের বাড়িতে।’

সাধারণ মুসল্লিরা জানান, গত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় নিজেদের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত বলে দাবিদার কিছু লোক সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালন করে আসছে।

Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন

শেরপুরের ৯টি গ্রামে সৌদি আরব ও মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে পালিত হচ্ছে ঈদুল ফিতর

Update Time : ০৪:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩