ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান

ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টন নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা। পরিবেশিত হয়েছে দেশাত্মবোধক গান ও গণসংগীত। পাশাপাশি দলের ঘরানার শিল্পীরাও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গান পরিবেশন করছেন।

নেতাকর্মীদের অনেকে মাথায় লাল, সবুজ, কালো, সাদা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে সমাবেশস্থলে অবস্থান করছেন। সমাবেশস্থলের বিভিন্ন স্থানে চলছে স্লোগান, ঢাকঢোলের শব্দ ও দলীয় সংগীত। পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান

Update Time : ১২:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫