ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

সংসদ নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা/উপজেলা, সমূদ্র তীরবর্তী উপকূলীয় জেলা/উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে।
তাই এসব ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোটগণনার বিবরণীর ইমেজ কপি পাঠানোর মাধ্যমে দ্রুত বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করেছে ইসি। এলাকাগুলোর মধ্যে আছে- রৌমারী ও রাজিবপুর, গাইবান্ধার ফুলছড়ি, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের চৌহলী, সদর (আংশিক) ও কাজীপুর, বাগেরহাটের সরণখোলা, খুলনার দাকোপ ও কয়রা, বরগুনার পাথরঘাটা ও তালতলী, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ, নেত্রকোনার কলমাকান্দা, দূর্গাপুর, খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী, জামালপুরের ইসলামপুর।
এছাড়া মানিকগঞ্জের হরিরামপুর, ফরিদপুরের চরভদ্রাশন, সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহেরপুর, হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওর বেষ্টিত), চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ, খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর ও দিঘীনালা, রাঙ্গামাটির নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি, এবং বান্দরবান জেলার থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা উপজেলাকে দুর্গম হিসেবে ঘোষণা করা হয়েছে।
Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

সংসদ নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি

Update Time : ০৫:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪