ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন পিটার হাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৪১১ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার বেলা ১১টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

এদিকে বৈঠকের পর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহাকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠি জাতীয় পার্টির মহাসচিবের হাতে পৌঁছে দিতে এসেছিলেন পিটার হাস।

চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এমন বক্তব্য রয়েছে।

প্রসঙ্গত, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শর্তহীন সংলাপের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন পিটার হাস

Update Time : ০৫:৫০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩