ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

সড়কপথে ইউরেনিয়াম নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে; যানবাহন চলাচলে বিধিনিষেধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ২২৫ Time View

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান ইতোমধ্যে ঢাকায় এসেছে।

সড়কপথে যেটি নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। এজন্য নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম পাবনায় আসবে। যেহেতু পাবনা-ঢাকা রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এজন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

তবে আরিচা-কাজিরহাট হয়ে বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচল করতে পারবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। শুক্রবার রূপপুরে সেটি পৌঁছালেও আগামী ৫ অক্টোবর প্রকল্প কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের মহাপরিচালক রোসাটম আলেক্সি লিখাচেভ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

সড়কপথে ইউরেনিয়াম নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে; যানবাহন চলাচলে বিধিনিষেধ

Update Time : ০৩:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩