ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

সপ্তাহ ব্যবধানে লাখ ছাড়াল সোনার দাম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ২৯০ Time View

সপ্তাহ ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে এখন গুনতে হবে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন সই এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সোনার নতুন এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৭৭৭ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার থেকে এটি কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দামে ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৬৩৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৮১৪ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি সোনায় ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৫১ টাকা।

এর আগে গত ১৭ আগস্ট বৈঠক করে ১৮ আগস্ট থেকে সোনার দাম কিছুটা কমানো হয়। তখন সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনায় ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।

সোনার দাম নতুন করে বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের দামে ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

সপ্তাহ ব্যবধানে লাখ ছাড়াল সোনার দাম

Update Time : ০৬:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩