ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ

তীব্র তাপদাহের কারণে ইতোমধ্যে দেশের সরকারি সব প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ সিদ্ধান্ত জানিয়েছেন।

নেহাল আহমেদ জানিয়েছেন, মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। কারণ ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন ও পরীক্ষা রয়েছে। এ ক্ষেত্রে মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক শাখাও আছে। এই ধরনের প্রাথমিক শাখাগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

দেশজুড়ে চলমান দাবদাহের কারণে এর আগে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

যদিও শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ করার পর অন্যান্য বিদ্যালয়ে তা না করায় প্রশ্ন ওঠে। অবশ্য কোনো কোনো বেসরকারি বিদ্যালয় সরকারি সিদ্ধান্তের পর নিজেরাই ছুটি ঘোষণা করে। গরমের কারণে বিশেষ এই ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ

Update Time : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩